কলকাতায় এসেই ব্যাটারদের আতঙ্ক! গতি কমাব না, ভারতীয় দলে ফিরবই, হুঙ্কার উমরন মালিকের
সন্দীপ সরকার, সল্ট লেক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসটি মূল রাস্তা থেকে বেশ কিছুটা দূরে। চিংড়িঘাটা বাইপাস থেকে প্রায় পাঁচ-সাতশো মিটার ভেতরে ঢুকতে হয়। মেট্রো সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে। মাঠ থেকে দেখা যায় নবনির্মিত স্টেশনও। শুক্রবার দুপুরে সেই মাঠে আচমকা দেখা মিলল এক এক্সপ্রেসের। যে এক্সপ্রেস একটা সময় গোটা দেশকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তারপর পথভ্রষ্ট হয়। নতুন চেহারায় প্রত্যাবর্তন ঘটাল কলকাতার মাটি থেকেই। এই এক্সপ্রেস ভারতের দ্রুততম ফাস্টবোলারদের মধ্যে একজন। উমরন মালিক (Umran Malik)। জম্মু-কাশ্মীরের ক্রিকেটার আইপিএলে ঘণ্টায়…

