Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ
শাহবাজের সেঞ্চুরিতে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, সুমন্তর বিতর্কিত আউট নিয়ে ক্ষোভ

  সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে বলা হয় বাংলা ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’। দল বিপাকে পড়লেই ব্যাট হাতে হোক বা বলে, মুশকিল আসান হয়ে দাঁড়ান। ১০০ রানের ভিতরে ৫ উইকেট পড়ে গিয়েছে? তিনি দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন। প্রতিপক্ষ বড় পার্টনারশিপ গড়ছে? বল হাতেও ভেল্কি দেখাতে ভরসা তিনি। সেই শাহবাজ আমেদ ফের বাংলার রক্ষাকর্তা হয়ে হাজির হলেন। চোটের জন্য রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তাঁকে পায়নি বাংলা। দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে দলে ফিরেই জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যাচের সেরা। কেরলের বিরুদ্ধে মঙ্গলাপুরমে বাংলার প্রথম ইনিংসের…

Read More

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুক্রবার ঘোষিত দলে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুভমন গিল। শেষ দুই ম্যাচে অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন গিল। তাই তাঁর কাজের চাপ সামলাতেই ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব শ্রেয়সের হাতে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।…

Read More

লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী

  মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু এরপর থেকে ক্রমেই হারিয়ে গিয়েছেন পৃথ্বী শ। ব্যক্তিগত জীবনে ওঠাপড়া, টালমাটাল পরিস্থিতিতে ক্রিকেট থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন। কিন্তু এবার ফের একবার ক্রিকেটের গ্রহে ফিরতে চান পৃথ্বী। একসময়ের বিস্ময় বালক হিসেবে তাঁকে উল্লেখ করা হত। এমনকী সচিন তেন্ডুলকরের ছায়াও অনেকে দেখেছিলেন পৃথ্বীর মধ্য়ে। ফের নিজের চেনা ক্রিকেটার সত্ত্বাকে ফিরিয়ে আনার লড়াইয়ে কঠোর সিদ্ধান্তও নিয়েছেন পৃথ্বী। ২৬ বছরের এই তরুণ ক্রিকেটার এবার তাঁর ঘরোয়া ও আন্তর্জাতিক…

Read More

কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক

  সন্দীপ সরকার: তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। চার বছর আগে তাঁর নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই যশ ধূলকে নিয়ে মঙ্গলবার উদ্বেগ তৈরি হল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ব্যাটিং করতে করতে এমন এক ঘটনা ঘটল যে, মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হল যশ ধূলকে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মঙ্গলবার বাংলার বিরুদ্ধে তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দিল্লি। প্রথম ইনিংসে ১৮৯ রানের লিড হজম করার পর। দ্বিতীয় ইনিংসে ভাল কিছু করার জন্য দিল্লি…

Read More

বাবা গড়তেন ইনিংস, ছেলে চার-ছক্কার তাণ্ডব চালাচ্ছেন, ব্যাট হাতে দ্রাবিড়-পুত্রের প্রলয়
বাবা গড়তেন ইনিংস, ছেলে চার-ছক্কার তাণ্ডব চালাচ্ছেন, ব্যাট হাতে দ্রাবিড়-পুত্রের প্রলয়

  তাঁর বাবা ক্রিকেট মাঠের কিংবদন্তি। গোটা বিশ্ব যাঁকে কুর্নিশ করে ‘দ্য ওয়াল,’ ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে। ভারতকে অজস্র ম্যাচ জিতিয়েছেন। অসংখ্য ম্যাচে পতন রুখে দিয়েছে তাঁর চওড়া ব্যাট। তিনি রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে ২৪ হাজারের ওপর রান করেছেন ভারতের হয়ে। এবার ক্রিকেট মাঠে ঝড় তুলেছেন রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়। অনূর্ধ্ব ১৯ বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটকের হয়ে দিল্লির বিরুদ্ধে ৪১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। দিল্লির বিরুদ্ধে রানের পাহাড়ে কর্নাটক। সোমবার ৪৯ ওভারে ৪ উইকেট…

Read More

‘টাইগার ইজ ব্যাক’, হেড কোচের হটসিটে সৌরভ, ভারতীয় ক্রিকেটে ফের ‘দাদাগিরি’… কেঁপে গেল বাইশ গজ
‘টাইগার ইজ ব্যাক’, হেড কোচের হটসিটে সৌরভ, ভারতীয় ক্রিকেটে ফের ‘দাদাগিরি’… কেঁপে গেল বাইশ গজ

  জল্পনার অবসান! এবার হেড কোচের হটসিটে সৌরভ গঙ্গোপাধ্যায়। চলে এল বিরাট আপডেট। যে খবরে নড়ে গেল ভারতীয় ক্রিকেট জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জল্পনাই সত্যি হয়ে গেল। দেশের সর্কালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দিল্লি ক্যাপিটালস হেড কোচ হিসেবে নিয়োগ করল!আইপিএল ২০২৭ সালে ফের ভারতীয় ক্রিকেটে ‘দাদাগিরি’। প্রাক্তন বিসিসিআই সভাপতি ও অধুনা সিএবি প্রেসিডেন্টকেই যে, দিল্লি গুরুদায়িত্ব দিতে চলেছে, তা নিয়ে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। মিডিয়ায় লেখালিখি চলছিল। ৬ অক্টোবর মঙ্গল দুপুরে দেশের রাজধানীর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সৌরভেই…

Read More

‘অবসরের আগে রোহিত যেন …’, হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
‘অবসরের আগে রোহিত যেন …’, হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর

  মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। প্রথম ম্য়াচে বড় রান না করলেও শুরুটা ভাল করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন, আর তৃতীয় ম্য়াচে অল্পের জন্য শতরান মিস করেছেন রোহিত শর্মা। ৯২ রান করে শেষ ম্য়াচে নিউ চণ্ডিগড়ে আউট হয়ে গিয়েছেন। তবে রোহিতের থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন সুনীল গাওস্কর। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের বিদায় জানানোর আগে তাঁর থেকে আরও বেশি কিছু আশা করছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার। সুনীল গাওস্কর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রোহিত ৯২…

Read More

১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক

  মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে ১৫ হাজার রান সম্পূর্ণ করেছেন। সেই সঙ্গে কোহলি দেখিয়ে দিয়েছেন, ওয়ান ডে ক্রিকেটে তাঁর ভার্সন ২.০ যেন তৈরি। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। ২০২৫ সালের মে মাসে টেস্ট থেকেও অবসর নেন। এখন শুধু একটা ফর্ম্যাটেই খেলেন। ওয়ান ডে। শুধু…

Read More

রঞ্জি ট্রফিতে বদলে যাচ্ছে বাংলার অধিনায়ক? অভিমন্যুর পরিবর্তে দায়িত্ব পেতে পারেন সুদীপ
রঞ্জি ট্রফিতে বদলে যাচ্ছে বাংলার অধিনায়ক? অভিমন্যুর পরিবর্তে দায়িত্ব পেতে পারেন সুদীপ

  সন্দীপ সরকার, কলকাতা: দুই-এক নয়, মাঝে দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গিয়েছে। ১৯৮৯-৯০ মরশুমে শেষবার রঞ্জি ট্রফি (Ranji Trophy) জিতেছিল বাংলা। তারপর থেকে শুধুই হতাশা। ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকেছে। গত মরশুমে শেষ চারেই থেমে গিয়েছিল বাংলার দৌড়। ঘরের মাঠে সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের কাছে হেরে সফর শেষ হয়েছিল বাংলার। ফের এক রঞ্জি মরশুম দরজায় কড়া নাড়ছে। তার আগে জোর চর্চা বাংলা দলের নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে। রঞ্জি ট্রফিতে কি এবার বাংলার অধিনায়ক বদলে যেতে চলেছে? গত মরশুমে…

Read More

‘সচিনের মতো তুমিও কি প্রচুর টাকা কামিয়েছ?’ স্টিভ ওয়ার সোজা প্রশ্ন রাহানেকে! উত্তরে মুম্বইকর বললেন…
‘সচিনের মতো তুমিও কি প্রচুর টাকা কামিয়েছ?’ স্টিভ ওয়ার সোজা প্রশ্ন রাহানেকে! উত্তরে মুম্বইকর বললেন…

   ‘সচিনের মতো তুমিও কি প্রচুর টাকা কামিয়েছ?’ আচমকাই স্টিভ ওয়ার সোজা প্রশ্ন রাহানেকে! উত্তরে মুম্বইকর যা বললেন তা চমকে দিল… জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল গাভাসকর থেকে শুরু করে সচিন তেন্ডুলকর হয়ে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। সূর্যকুমার যাদব থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল হয়ে শিবম দুবে। ভারতীয় ক্রিকেটে মুম্বইয়ের সাপ্লাইচেইন অব্য়াহত আজও। ‘ক্রিকেট ঈশ্বর’ সচিনের পর মুম্বই ক্রিকেটে তাঁর উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাহানে ও রোহিতকেই যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। এই…

Read More