কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
অকল্যান্ড: ১০ ওভারের স্পেল। উইকেট নিয়েছেন ২টো। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক হল খরচ করেছেন মাত্র ২২ রান। এমন পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে একজন বোলার কতটা নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন তাঁর স্পেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে এই অবিশ্বাস্য স্পেলটি করেছেন অংশুল কম্বোজ। তরুণ এই পেসারের আঁটোসাঁটো বোলিংই কিউয়ি ব্যাটিং লাইন আপকে রীতিমত বোতলবন্দি করে দিয়েছিল। আর ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে ডানহাতি এই তরুণ পেসার বলছেন, ধারাবাহিকভাবে লাইন ও লেংথ ঠিক রেখেই সাফল্য পেয়েছেন তিনি। কম্বোজ তাঁর ১০ ওভারের…








