একসঙ্গে দল থেকে বাদ ৫ ক্রিকেটার, ভারতীয় টেস্ট দলে বিরাট বদল, কাদের পুড়ল কপাল?
India vs New Zealand: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে গেলে নিউজিল্যান্ড সফরে জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় দলে করা হল মোট ৫ বদল। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। চোট সমস্যা কাটিয়ে ভারতীয় টেস্ট দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইকে মাথায় রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণে স্কোয়াড সাজিয়েছে নির্বাচক কমিটি। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ দলে…

