IND vs NZ 2nd T20: ওপেনিংয়ে বড় বদল, দলেও একাধিক চমক! দ্বিতীয় ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙছে ভারত
IND vs NZ 2nd T20: দলে চোট সমস্যা। প্রথম ম্যাচ জিতলেও চিন্তায় রেখেছে বোলিং অ্যাটাকের পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। সিরিজের প্রথম ম্যাচে ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। একদিকে ঘরের মাঠে সিরিজে সমতা ফেরাতে অলআউট ঝাপাবে ব্ল্যাক ক্যাপসরা, অপরদিকে ২-০ লিড নিতে মরিয়া মেন ইন ব্লুজ। তবে দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। উইকেটকিপার-ব্যাটার ঈশান…

