IND vs NZ 2nd T20: ওপেনিংয়ে বড় বদল, দলেও একাধিক চমক! দ্বিতীয় ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙছে ভারত

IND vs NZ 2nd T20: ওপেনিংয়ে বড় বদল, দলেও একাধিক চমক! দ্বিতীয় ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙছে ভারত

IND vs NZ 2nd T20: দলে চোট সমস্যা। প্রথম ম্যাচ জিতলেও চিন্তায় রেখেছে বোলিং অ্যাটাকের পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা।

সিরিজের প্রথম ম্যাচে ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। একদিকে ঘরের মাঠে সিরিজে সমতা ফেরাতে অলআউট ঝাপাবে ব্ল্যাক ক্যাপসরা, অপরদিকে ২-০ লিড নিতে মরিয়া মেন ইন ব্লুজ।

তবে দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশান চোটের কারণে ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচ চলাকালীন ডান পায়ের অ্যাডাক্টরে হাল্কা চোট পেয়েছেন তারকা উইকিটকিপার ব্যাটার। অভিজ্ঞ এই ব্যাটারের অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রথম একাদশে বড়সড় রদবদল হওয়া এখন একপ্রকার নিশ্চিত।

ঈশানের ছিটকে যাওয়ার ফলে ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী দ্বিতীয় ম্যাচেক একাদশে খেলার পথ প্রশস্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের শুরু করতে পারেন বৈভব। ওপেনিং ছাড়া বৈভবের খেলার কোনও জায়গা নেই। বৈভব ওপেনিংয়ে নামলে সঞ্জু স্যামসনকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামতে দেখা যাবে।

দলের বাকি পজিশনগুলিতে অধিনায়ক শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, নমন ধীর এবং অক্ষর প্যাটেলের একাদশে নিজেদের স্থান ধরে রাখা নিশ্চিত। তবে প্রথম ম্যাচে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদবের গড়া পেস আক্রমণ কিউই ব্যাটারদের রান আটককাতে ব্যর্থ হয়েছিল। ফলে আজকের ম্যাচে মায়াঙ্ক যাদবের জায়গায় প্রিন্স যাদব সুযোগ পেতে পারেন।

গত ম্যাচে স্কোয়াডে দলের প্রধান স্পিনার কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী থাকলেও দল কোনো স্পেশালিস্ট স্পিনার ছাড়াই নেমেছিল। শনিবারের ম্যাচেও সেই স্ট্র্যাটেজি বজায় রাখার সম্ভাবনা প্রবল। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে শনিবার ছন্দে ফিরতে মরিয়া ভারতীয় বোলিং অ্যাটাক।

IND vs NZ 2nd T20: ওপেনিংয়ে বড় বদল, দলেও একাধিক চমক! দ্বিতীয় ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙছে ভারত

এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব / প্রিন্স যাদব।

(Feed Source: news18.com)