সতীর্থকে যৌন হেনস্থার দায়ে এক বছরের জেল বাঙালি শাটলারের
শুভব্রত মুখার্জি: খেলাধুলার জগতে যৌন হেনস্থার ঘটনা একেবারেই নতুন নয়। ভারতীয় খেলাধুলার জগতেও এই সমস্যা একেবারে ক্যান্সার রোগের মতন নিঃশব্দে ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েকমাস আগেই এই একরকম ঘটনায় উত্তাল হয়েছিল দিল্লির রাজপথ। অলিম্পিক গেমসে পদকজয়ী কুস্তিগীররা তীব্র আন্দোলনে নেমেছিলেন এই এক ইস্যুতে। সেবার অভিযোগ ছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের আরও একটি খারাপ ঘটনার রেশ এসে পড়ল ভারতীয় ক্রীড়ার জগতে। এবারের যৌন হেনস্থার অভিযোগ উঠল ভারতীয় ব্যাডমিন্টনে। অভিযোগ প্রমাণিত…

