রানওয়ে ছুঁয়ে হঠাৎই কাত হয়ে গেল বিমান, আগুন ধরে গেল ডানায়, এবার কানাডায়
টরন্টো: পর পর বিমান দুর্ঘটনায় এবার নয়া সংযোজন। অবতরণের সময় ডানায় আগুন ধরে গেল এয়ার কানাডার বিমানে। রানওয়েতে চাকা পিছলে গিয়ে হেলে যায় বিমানটি। রানওয়েতে ঘষে যায় ডানা। আর তাতেই আগুন ধরে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি যদিও, তবে পর পর এমন ঘটনায় বিমানযাত্রা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। কারণ বড়দিন থেকে পর পর যাত্রীবাহী বিমান দুর্ঘটনা সামনে আসছে। (Air Canada Plane Catches Fire) এবার কানাডার হ্যালিফ্যাক্স বিমানবন্দরে দুর্ঘটনা ঘটল। অল্পের জন্য রক্ষা পেলেন বিমানে যাত্রীরা। এয়ার কানাডার AC2259 বিমানটি…

