কিয়ারাকে উদ্দেশ্য করে যৌনগন্ধি মন্তব্য রামগোপালের, বিপাকে পড়ে কী করলেন পরিচালক
মঙ্গলবার ২০ মে প্রকাশ্যে আসে ওয়ার ২ ছবিটির টিজার। সেখানেই এক ঝলক দেখা মেলে কিয়ারা আডবানির। বিকিনি লুকে কেবল উষ্ণতা ছড়িয়েছেন যে সেটাই নয়, নজর কেড়েছেন রীতিমত। এবার তাঁকে নিয়ে যৌনগন্ধি মন্তব্য করে বিপাকে পড়লেন পরিচালক রামগোপাল ভার্মা। পরে জনরোষের মুখে পড়ে বাধ্য হন সেই পোস্ট ডিলিট করতে। কী ঘটেছে? এদিন ওয়ার ২ ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর টুইটারে সেটা নিয়ে একটি পোস্ট করেন রামগোপাল ভার্মা। সেখানে তিনি কথা বলেন কিয়ারা আডবানির বিকিনি লুক নিয়ে। লেখেন, ‘আমাদের দেশের…

