Mini AC: বাজারের এসির চেয়ে ৭৫% কম খরচ! মাত্র ৮ হাজার টাকাতেই ‘মিনি এসি’ বানিয়ে তাক লাগাল বাংলার ছাত্ররা
Mini AC: বাঁকুড়ার রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্ররা তৈরি করেছেন কম খরচের মিনি এসি। মাত্র আট হাজার টাকায় তৈরি এই যন্ত্র ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য সস্তা শীতলীকরণ সমাধান হতে পারে। উদ্ভাবনে রয়েছে কম্প্রেসার, কনডেন্সারসহ গুরুত্বপূর্ণ অংশ। News18 বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: লাল মাটির বাঁকুড়ায় প্রতিভার অভাব নেই। জেলার জঙ্গলমহলের রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একদল পড়ুয়ার অভিনব উদ্যোগ এখন চর্চার কেন্দ্রে। এই প্রচন্ড দাবদাহে কলেজের কয়েকজন ছাত্র মিলে তাদের ফাইনাল প্রজেক্ট হিসেবে তৈরি করেছেন একটি কম খরচের ‘মিনি এসি’।…

