বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন
মুম্বই: সংসারী হয়েও সংসার হয়নি একজনের। আবার ৬০ পেরিয়েও একাকী অন্য জন। বহু বছর পর ‘কফি উইথ করণে’ ফের এক ফ্রেমে পাওয়া গেল করিশ্মা কপূর এবং সলমন খানকে। এত বছর পর তাঁদের রসায়ন আবারও মন জিতে নিয়েছে নেটিজেনদের। আর তাতেই দু’জনকে একসঙ্গে দেখতে চাওয়ার দাবি উঠছে। তবে সিনেমার পর্দায় নয়, করিশ্মা এবং সলমনকে বিবাহবন্ধনে দেখার ইচ্ছে প্রকাশ করছেন তাঁদের অনুরাগীরা। (Salman-Karisma Chemistry) পরিচালক কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ করণে’র নবতম সিজ়নের একেবারে প্রথম এপিসোডে অতিথি হন সলমন।…

