পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদানের মাধ্যমে মূল স্রোতে ফেরাতে উদ্যোগ এই সংগঠনের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- কোভিড অতিমারীর সময় পেরিয়ে সারা দেশ যখন আলোর উৎসবে মশগুল তখন শিক্ষার আলো থেকে বঞ্চিত, পিছিয়ে পড়া শিশুদের একটু অন্য আলোর দিশা দেখাচ্ছে কলকাতার ‘মাই চিলড্রেন ফাউন্ডেশন’। পিছিয়ে পড়া আদিবাসী জনজাতি ও অনগ্রসর শ্রেণীর ছোটো ছোটো শিশুরা যাদের দুই শিক্ষাবর্ষকে কোভিড নষ্ট করেছে, মাই চিলড্রেন ফাউন্ডেশন তাদের জন্য বাংলার বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রাম যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মালদা, মেদিনীপুর, আলিপুরদুয়ার-সহ নানা জায়গায় কোচিং সেন্টার স্থাপন করে তাদের বিনামূল্যে শিক্ষা দান করছে। ‘মাই চিলড্রেন’-এর চেয়ারম্যান নরেন্দ্রপুর রামকৃষ্ণ…

