পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে অভিনব পাঠশালা, কেশিয়াড়ির পোস্টমাস্টারের প্রশংসনীয় উদ্যোগ
West Medinipur News: কানপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার পরেশ বেরা সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ‘পোস্টাল হিরো’ সম্মানে ভূষিত হয়েছেন। প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই সম্মান পেয়েছেন। কেশিয়াড়ি, রঞ্জন চন্দ: মাত্র উনিশ বছর বয়সেই ডাক বিভাগে চাকরি পেয়েছিলেন তিনি। কাজের সুবাদে সাইকেলে চেপে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিঠি বা মানি অর্ডার পৌঁছে দেওয়ার সময় তিনি অত্যন্ত কাছ থেকে দেখেছেন প্রান্তিক মানুষের জীবনযন্ত্রণা। দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করতে যাঁদের দিনরাত কায়িক পরিশ্রম করতে হয়, তাঁদের কাছে প্রাথমিক শিক্ষা…

