ফের মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
মস্কো: নতুন করে মহামারির আশঙ্কা। প্লেগের প্রকোপ রাশিয়ায়। ইতিমধ্যেই একজন মারা গিয়েছেন। নজরদারিতে রাখা হয়েছে প্রায় ২০০ জনকে। কোয়ান্টাইন ঘোষণা করা হয়েছে একটি হাসপাতালে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে সেখানে। (Russia Plague Fears) রাশিয়ার সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলে প্লেগের প্রকোপ দেখা দিয়েছে বলে খবর। ‘দ্য মস্কো টাইমস’ জানিয়েছে, সেখানে ল্যাবরেটরির কর্মী, এক মহিলা প্লেগে আক্রান্ত হন। তিনি মারা গিয়েছেন। পর্যবেক্ষণে রয়েছেন প্রায় ২০০ জন। জেলা হাসপাতালে কোয়ারান্টাইনের ঘোষণা হয়েছে। (Plague in Russia) পার্শ্ববর্তী রিপাবলিক অফ বুরাতিয়ার প্রধান অ্যালেক্সেই সাইদেনভ ল্যাবরেটরির…

