লাঠি রড দিয়ে বেধড়ক মার, গোসাবায় নৃশংসভাবে হত্যা তৃণমূল নেতাকে, ১৫ দিনে ৪ খুন !
শান্তনু নস্কর ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : জয়নগর, আমডাঙা, জগদ্দলের পর এবার গোসাবা। ফের খুন হলেন তৃণমূল নেতা (TMC Leader Murdered)। অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার প্রতিবাদ করায়, গোসাবার তৃণমূলের বুথ সভাপতিকে খুন করা হয়। নিহতের পরিবারের দাবি, নেপথ্য়ে হাত রয়েছে তৃণমূল বিধায়কের অনুগামীদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছেন সওকত মোল্লা। প্রথমে লাঠি রড দিয়ে বেধড়ক মার। এরপর নদীতে ফেলে দিয়ে…

