Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জলের নীচে ১২০ দিন, নয়া বিশ্বরেকর্ড গড়লেন এই ব্যক্তি
জলের নীচে ১২০ দিন, নয়া বিশ্বরেকর্ড গড়লেন এই ব্যক্তি

নয়াদিল্লি: জলের নীচে সবচেয়ে বেশিদিন কাটিয়ে রেকর্ড গড়লেন জার্মানির বাসিন্দা। একদিন, দু’দিন, এক সপ্তাহ বা একমাস নয়। ১২০ দিন জলের নীচে কাটিয়ে সাড়া ফেললেন তিনি। এর আগে জলের নীচে ১০০ দিন কাটানোর রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন জার্মান নাগরিক রুডিগার কচ। (German Man Living Underwater) পেশায় এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রুডিগার। জলের নীচে দীর্ঘতম সময় ধরে বাস করে শুক্রবার নয়া রেকর্ড গড়েছেন তিনি। পানামা উপকূলে জলের নীচে ১২০ দিন কাটিয়ে ফেলেছেন রুডিগার। জলের নীচে একটি ক্যাপসুলেই সংসার পেতেছিলেন তিনি। (Guinness…

Read More

বিদ্যুৎগতিতে হাত চালিয়ে বাজিমাত, চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশি তরুণীর
বিদ্যুৎগতিতে হাত চালিয়ে বাজিমাত, চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশি তরুণীর

ঢাকা: ডাল, তরকারি ঢেলে হাত দিয়ে মেখে না খেলে, থালাভর্তি ভাত খাওয়ার পরও মন ভরে না বাঙালির। দায়ে পড়ে কখনও কখনও চামচ দিয়ে ভাত খেতে হয় যদিও, তাই বলে চপস্টিক দিয়ে ভাত খাওয়া? অসম্ভবকে সম্ভব করেই দেখালেন না শুধু, চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ডও গড়লেন বাংলাদেশের এক তরুণী। গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল তাঁর। (Guinness World Records) এশিয়ার বেশ কিছু দেশে চপস্টিক দিয়ে ভাত খাওয়ার চল থাকলেও, সেই চালের ভাত হয় আঠাল। ভাতের দলা চপস্টিক দিয়ে খামচে তুলে মুখে…

Read More