সাঁইত্রিশেও একইরকম খিদে, নতুন বছরে কী লক্ষ্যপূরণ করতে চাইছেন জোকার?
বেলগ্রেড: রজার ফেডেরার (Rogger Federer) অবসর নিয়ে ফেলেছেন। রাফায়েল নাদালও (Rafael Nadal) অবসর নিয়েছেন। টেনিসকে বিদায় জানিয়েছেন অ্য়ান্ডি মারেও। টেনিসের ফ্যাব ফোরের একমাত্র তিনিই বর্তমানে পেশাদার টেনিসে এখনও খেলছেন। তিনি নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকার চলতি বছরে কোনও গ্র্যান্ডস্লামই জিততে পরেননি। গত বছর চারটি গ্র্যান্ডস্লামের তিনটি জিতেছিলেন। কিন্তু ২০২৪ সালটা একেবারেই ভাল যায়নি সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিকের। ফের আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে দেখা যাবে সার্বিয়ান টেনিস তারকাকে। ২০১৭ সালে শেষবার এমনটা হয়েছিল যে বছর কোনও গ্র্যান্ডস্লামই জিততে পারেননি জোকার।…


