হাওড়ার সাঁকরাইলে বিধ্বংসী আগুন ! বৃষ্টি শুরু হয়েও নিভল না শিখা, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন..
হাওড়া: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রাজ্যে। হাওড়ার সাঁকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। এইমুহূর্তে হাওড়ার সাঁকরাইলে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে দিচ্ছে দমকা হাওয়া। যদিও আগুন নেভার নাম নেই। ইতিমধ্যেই ঘটনাস্থলেই পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি-রও বেশি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সম্প্রতি আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল কলকাতা। ঘটনাস্থল ছিল কলকাতার টেরিটি বাজার। কাঠের বাক্সের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়েছিল আশপাশের দোকানে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছিল আগুন নেভানোর চেষ্টা।…

