বাংলাদেশঃ চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার
সান নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস লেনের চারতালা ভবনের প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার। সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৪ টার দিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। এদিন সেখানে আগুনের সূত্রপাত হয় দুপুর ১২টার দিকে। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা কারখানার ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান দুপুর আড়াইটার…

