‘আপনাদের আর চাকরি নেই!’ ৪০০ ট্রেনি ছাঁটাই ইনফোসিসে, কী বলছে সংস্থা?
ইনফোসিস মাইসুরু ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ শিক্ষানবিশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে খবর মিলেছে। তারা অভ্যন্তরীন মূল্যায়নে পাশ করতে পারেনি বলে খবর। অবিলম্বে এই ইনফোসিস চত্বর ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে তাঁদের বলা হয়েছিল। এরপরই ভেঙে পড়েন সেই শিক্ষানবিশরা। গত ৭ ফেব্রুয়ারি এই গণ বরখাস্ত করা হয়েছিল। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ২০২২ সালে তারা অফার লেটার পেয়েছিলেন। এরপর তাঁরা প্রায় আড়াই বছর অপেক্ষা করছিলেন। এই গণবরখাস্তের জেরে ট্রেনিরা মারাত্মক সমস্যায় পড়েন। কাজ হারানো এক শিক্ষানবীশ মানি কন্ট্রোলকে…


