পুরনো নিয়োগের ফাইল চেয়ে পাঠাল নবান্ন, পুরসভায় চাকরি দুর্নীতি নিয়ে তদন্ত
পুরসভার চাকরিতে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য–রাজনীতি। অয়ন শীলের হাত ধরেই এই দুর্নীতি হয়েছে বলে ইডির দাবি। এই পরিস্থিতি আসার একবছর আগে চাকরিতে নিয়োগ সংক্রান্ত যে কোনও ফাইল সচিবালয়ে পাঠাতে হবে বলে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবালয় থেকে ডিএলবি’র (ডিরেক্টরেট অব লোকাল বডিজ) কাছে নির্দেশ পৌঁছে গিয়েছিল। আর এখন যা ঘটনা সামনে এসেছে তাতে পুর ও নগরোন্নয়ন দফতর তদন্ত শুরু করেছে। রাজ্যের প্রায় ৬০টি পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর তা নিয়ে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীকে…

