‘বিশ্বাসঘাতক’দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, ‘গদ্দার’ আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
কলকাতা : ২১ জুলাইয়ের পর ফের ২৮ অগাস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে ফের প্রকাশ্য মঞ্চে দুই তৃণমূলের দ্বন্দ্ব। দুই জায়গায়, দুই শিবিরই পালন করল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। একদিকে কালীঘাট-তৃণমূল, অন্যদিকে ঋতব্রত-তৃণমূল। আর দুই মঞ্চ থেকেই একে অপরকে নিশানা করলেন নেতারা। কার্যত বেনজির ভাষায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ‘গদ্দার’ বলে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাবে গণতন্ত্রের পক্ষে থাকার কথা তুলে ধরলেন ফিরহাদ হাকিম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার বলেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা…










