দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম?
কৃষনেনদু অধিকারী, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, কলকাতা: সিপিএমের সাধারণ সম্পাদকের সঙ্গে চিঠি চালাচালি, ফোনে কথা, একসঙ্গে বৈঠক থেকে বিক্ষোভ কর্মসূচি… জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য নেতৃত্ব কি সেই পথে হাঁটবে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিমান বসু, সুজন চক্রবর্তীরা। জ্ঞানেশ কুমার ইস্য়ুতে দিল্লিতে যখন কাছাকাছি আসছে তৃণমূল এবং সিপিএম। তখন সিপিএমের রাজ্য নেতৃত্বের গলায় ভিন্ন সুর। তৃণমূল-সিপিএম! কার্যত সাপে-নেউলে সম্পর্ক! সম্প্রতি জ্ঞানেশ কুমার ইস্য়ুতে সেই দুই রাজনৈতিক দলই কাছাকাছি এসেছে। সিপিএমের সাধারণ…










