‘উনি খুব ধার্মিক মানুষ’ ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
কলকাতা : পালাবদলের রাজ্যে একের পর এক পুরসভায় ভাঙন। ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও দেখা দিল ভাঙন। ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পদ ছাড়ার পর তিনি বলেন, ‘অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল’, ‘এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা।’ কিন্তু তাঁর এই মন্তব্যের পর শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। ফিরহাদের ইস্তফা নিয়ে বড় মন্তব্য করেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। মেয়র পদে ইস্তফা দেওয়ার…


