চালকবিহীন ভবিষ্যতের জন্য দুবাই কীভাবে তার রাস্তা প্রস্তুত করছে?
রাস্তা দিয়ে একটা গাড়ি চলছে, তার ভেতরে কোনো চালক নেই। হঠাৎ অন্য গাড়ি সামনে আসলে, ট্রাফিক পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন হলে গাড়িটি কী করবে? দুবাই এখন এই ধরনের চালকবিহীন যানবাহনকে পাবলিক রাস্তায় চালু করার আগে কঠোরভাবে পরীক্ষা করতে যাচ্ছে। চালকবিহীন যানবাহনের ধারণা নতুন নয়, তবে একই মহাসড়কে একযোগে হাজার হাজার চালকবিহীন যানবাহন চালু করার আগে এই প্রস্তুতি প্রয়োজন। যানবাহন 248 টি বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করা হবে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর জন্য দুবাইতে দুবাই মোবিলিটি ল্যাব চালু…

