Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ কুড়িগ্রামে ঘোড়া দিয়ে চাষাবাদ
বাংলাদেশঃ কুড়িগ্রামে ঘোড়া দিয়ে চাষাবাদ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি: তীব্র শীত উপেক্ষা ক‌রে চলতি ইরি-বোরো মৌসুমে কুড়িগ্রামের চিলমারীতে জ‌মে উঠে‌ছে চাষাবাদ। সনাতন পদ্ধ‌তি‌তে গরু দি‌য়ে হালচাষ করলেও রোববার (২১ জানুয়ারি) ব্যতিক্রমী এক চিত্র দেখা গে‌ছে উপজেলার থানাহাট ইউনিয়নের পেদি খাওয়া বিল নামক জায়গায়। সেখা‌নে ঘোড়া দিয়ে জমিতে মই দিতে দেখা গেছে এক কৃষককে। এতে ক‌রে উৎপাদন খরচ বাঁচ‌বে ব‌লে জানান ওই কৃষক। ওই কৃষ‌কের নাম আব্দুল মজিদ। তিনি একই এলাকার ছোট কুষ্টারি গ্রা‌মের বাসিন্দা। কৃষক আব্দুল মজিদ জানান, ৪২ শতক জমি চাষাবা‌দের জন্য…

Read More