চেন কভারের ফুটো দিয়ে ঢুকে সোজা সেঁদিয়ে গেল সিটের নীচে…! বাইকে বিষধর ‘গোখরো সাপ’, শিউরে ওঠা দৃশ্য দেখল জলপাইগুড়ির দিনবাজার!
Snakes: বাইকের সিটের তলায় ওটা কী? মুহূর্তে দেখেই আঁতকে উঠলেন সওয়ারি! ছুটে এলেন আশপাশের লোকজন। পরমুহূর্তেই যা দেখা গেল, চমকে উঠল জলপাইগুড়ির দিনবাজার! জলপাইগুড়ি: দূর্গাপুজোকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় সরগরম তখন জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার। আর সেই ব্যস্ত বাজার এলাকাতেই ঘটল এক চাঞ্চল্যকর হাড়হিম ঘটনা। যা দেখে কার্যত চক্ষুচড়কগাছ হাল হল বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সবার! মোটরবাইকে কিনা বিষধর গোখরো! বড় দুর্ঘটনার থেকে একটুর জন্য রক্ষে মোটর বাইক আরোহীর। এই ঘটনাকে কেন্দ্র করেই পুজোর মুখে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির…

