Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভারতের অনূর্ধ্ব-১৭ গোলকিপারকে নিল ইস্টবেঙ্গল! ভবিষ্যতেরও দল তৈরি করছেন কুয়াদ্রাত
ভারতের অনূর্ধ্ব-১৭ গোলকিপারকে নিল ইস্টবেঙ্গল! ভবিষ্যতেরও দল তৈরি করছেন কুয়াদ্রাত

ভবিষ্যতে বিনিয়োগ করল ইস্টবেঙ্গল। দীর্ঘমেয়াদি চুক্তিতে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের গোলকিপার জুলফিকার গাজিকে সই করিয়েছে লাল-হলুদ শিবির। তবে বসিরহাটের ছেলের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। সূত্রের খবর, তিন বছরের চুক্তিতে জুলফিকারকে নিয়েছে ইস্টবেঙ্গল। যিনি ইস্টবেঙ্গলের হয়ে অনূর্ধ্ব-১৩ স্তরে খেলতেন। তরুণ দে’র অধীনে অনূর্ধ্ব-১৩ ইউথ লিগে ইস্টবেঙ্গলের প্রতিনিধিত্বও করেছিলেন। আর যে ক্লাব থেকে জীবনে সাফল্যের সিঁড়িতে চড়তে শুরু করেন, সেই ক্লাবে ফিরত পেরে অত্যন্ত উৎফুল্ল হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৭ দলের গোলকিপার। জুলফিকার বলেন, ‘প্রায় চার বছর পরে ইস্টবেঙ্গলে…

Read More