Suryakumar Yadav : ক্যাপ্টেন্সি চলে গেল, টিমে জায়গা হল না, সূর্যকুমার যাদব এত কিছুর পর যা লিখলেন…অবাক করার মতো
শনিবার, ৬ জুন আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দল ঘোষণার সময় জানান, এখন থেকে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। অধিনায়কত্ব হারানোর পর সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম প্রতিক্রিয়া জানান। এতদিন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক থাকা সূর্যকুমার যাদব এখন শুধু অধিনায়কত্বই হারাননি, দল থেকেও বাদ পড়েছেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-২০ দলেও তাঁর নাম নেই। দীর্ঘদিন ধরেই তিনি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন,…

