স্প্যাম কল-মেসেজ পাঠালে ১০ লক্ষ পর্যন্ত জরিমানা! বিপাকে টেলিকম সংস্থাগুলি
স্মার্টফোন ভরে ওঠে স্প্যাম মেসেজ। ব্যস্ত সময়ে আসে স্প্যাম কল। নোটিফিকেশন বারে চোখ রাখলেই একের পর এক বিভ্রান্তিমূলক মেসেজ। কিছু কিছু এমনও হয় দেখে বিশ্বাস করতে ইচ্ছে হয়। আর একবার ক্লিক করলেই হয়ে গেল। কোথায় বলতে কোথায় রিডিরেক্ট করে দেবে। এই বিষয়গুলোতে এবার রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ টিআরএআই। যেসব টেলিকম কোম্পানি বারবার স্প্যাম বা অবাঞ্চিত বা হয়রানিমূলক ফোন কল এবং অযাচিত মেসেজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে, তাদের ২ লক্ষ থেকে ১০ লক্ষ…

