Director becomes Actor: ক্যামেরার পিছন থেকে সামনে এলেন পাভেল, প্রসেনজিতের ছবি ডাক্তার কাকু-তে তিনি থাকবেন কোন চরিত্রে?
ডাক্তারকাকু শুধু চিকিৎসা পেশার গল্প নয়। এটি বাবা-ছেলের সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং নিজের বিবেকের কাছে সৎ থাকার গল্প।কারণ জীবনে কিছু মুহূর্ত আসে, যখন সাফল্যের চেয়ে বড় হয়ে ওঠে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। আর সেই কঠিন সিদ্ধান্তের পথেই ডাক্তারকাকু খুঁজে পায় তার আসল মানবিকতা। কলকাতা: বাবার নাম গান্ধিজি, রসগোল্লার মতো ছবি তৈরি করেছেন৷ চিত্রনাট্য লিখেছেন বহু বাংলা ও হিন্দি ছবির৷ পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার পাভেল এবার অভিনয় করছেন ডাক্তার কাকু ছবিতে৷ ক্যামেরার পিছন থেকে এবার তিনি ক্যামেরার সামনে৷ থিয়েটারে অভিনয়…

