Durand Cup 2026 : ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল, সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ, জেনে নিন
Durand Cup 2026 : ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। তবে কোয়ার্টার ফাইনালে সেনার দলকে হারাতে যথেষ্ট চাপে পড়ে যায় তারা। অবশেষে এক গোলে জয় আসে। কলকাতা : সল্টলেক স্টেডিয়ামে রবিবার ১৩৫তম ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফসি ভারতীয় সেনার দলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে কলকাতার দল বুধবার একই মাঠে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে। শেষ আটের প্রথম ম্যাচে এফসি রায়েংদাইকে ৫-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে দিল্লির দল। অনেক সুযোগ মিস করেও ম্যাচ জিতল…

