বাংলাদেশঃ ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু
সান নিউজ ডেস্ক: রাজধানীতে শিশু-কিশোর জটলা করে মুখে পলিথিন লাগিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে। এটা অতি পরিচিত একটি দৃশ্য। আসলে ওরা ড্যান্ডি নামক এক ধরনের মাদক গ্রহণ করছে। প্রকাশ্যে ভয়ঙ্কর এই নেশা করলেও নেই দেখার কেউ। সাধারণ মানুষ তো বটে, এমনকি পুলিশ বক্সের আশেপাশে নেশা করলেও প্রশাসন নির্বিকার! মাদক বিক্রিতে বিধিনিষেধ না থাকায় খুব সহজে আসক্ত হয়ে পড়ছে শিশুরা। মাদকের টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। আশঙ্কাজনকহারে বাড়ছে এ নেশার বিস্তার। এই শিশুরাই কয়েকদিন পর একটু…

