বাংলাদেশ: অন্তর্বর্তী সরকার সাহসী সিদ্ধান্ত নিয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত দুই মাসে অন্তর্বর্তী সরকার অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই মাসের মধ্যে অন্ততপক্ষে ১০টি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে সরকার সেগুলো মোকাবেলা করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে গুলশানের বেঙ্গল ব্লুবেরী ব্যাংকোয়েট হোটেলে মিলিনিয়াম ইউনিভার্সিটির বৈঠকের আয়োজনে ইন্সটিটিউট ফর ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি…

