জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
নয়াদিল্লি: জল্পনা চলছিলই, সেই জল্পনাই সত্যি হল। আইপিএলের (Indian Premier League) মরশুম শেষ হওয়ার মাসখানেকও হয়নি। ইতিমধ্যেই কিন্তু বড় দলবদল ঘটে গেল। ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালসে ফিরলেন ঋষভ পন্থ (Risbhabh Pant)। আর পরিবর্তে নিজের হোমটাউনের ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ঋষভ পন্থ ২০১৬ থেকে ২০২৪ সাল, নয় বছর দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই আইপিএল মাতিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ আইপিএলের মঞ্চে ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে সর্বাধিক, মোট ১১১টি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে চার মরশুমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে…

