Diwali Lights Electric Bill: দীপাবলিতে বাড়ি সাজানোর কোন আলোয় হুড়মুড়িয়ে বাড়ে বিদ্যুৎ বিল? কোন লাইটে খরচ মিনিমাম? জেনে নিন প্রতি রাতের খরচের হিসাব
Diwali Lights Electric Bill: দীপাবলিতে বাড়ি ঝলমলে আলোয় সাজাতে অনেকেই একাধিক আলোর মালা ও লাইট লাগিয়ে দেন। কিন্তু মনে মনে চিন্তা করতে থাকেন, এতে বিদ্যুতের বিল কতটা বাড়বে? তাই জনপ্রিয় কয়েক ধরনের আলোর মালার বিদ্যুৎ খরচ ও দৈনিক ব্যয়ের হিসাব জেনে নিলে দীপাবলিতে বিদ্যুতের বিল বাড়ার আশঙ্কা কমাতে পারবেন। দীপাবলির আগে অনেকেই বাড়ির ব্যালকনি, ছাদ এবং বাইরের দেওয়ালে নানা ধরনের রঙিন আলো লাগান। এর মধ্যে রয়েছে সাধারণ আলোর মালা থেকে শুরু করে স্মার্ট LED, কার্টেন লাইট এবং ওয়াটারফল লাইট।…

