Trains Cancelled: ৫১টি দূরপাল্লার ট্রেন বাতিল, লোকাল ট্রেনেও বিঘ্ন, ফের ভোগান্তি
হাওড়া বর্ধমান মেইন লাইনে রবিবার একাধিক ট্রেন বাতিল ছিল। এবার ফের ট্রেন বাতিলের খবর। বিরাট ভোগান্তির মুখে পড়তে হতে পারে সাধারণ যাত্রীদের। শুধু দূরপাল্লার নয়, প্রচুর লোকাল ট্রেনও বাতিল করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি বহু দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। খবর রেল সূত্রে। হাওড়া, কলকাতা শিয়ালদা মিলিয়ে ৫১টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এর সঙ্গে বহু লোকাল ট্রেন বন্ধ থাকবে। বর্ধমান স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ প্রায় রাত দেড়়টা থেকে পরের দিন দুপুর সাড়ে তিনটে পর্যন্ত চলবে। তার জেরে…

