‘হতেই হবে…’, ধুমকেতু আবহে হঠাৎ কী হওয়ার কথা বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
এই মুহূর্তে গোটা বাংলা ‘ধুমকেতু’ জ্বরে আক্রান্ত। আর এক পক্ষকাল পরেই বড় পর্দায় মুক্তি পাবে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত এই ছবি। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত প্রযোজক পরিচালক এবং কলাকুশলীরা। এই প্রচারের মধ্যেই হঠাৎ একটি নতুন পোস্ট করে বসলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘হতেই হবে।’ খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগবে, কী হতে হবে? কেনই বা হতে হবে? সমস্ত প্রশ্নের উত্তর এই পোস্টেই পেয়ে যাবেন নেটিজেনরা। আসলে ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান মুক্তি নিয়ে এমন…

