Rahul Arunoday Banerjee Death: ‘আমাদের একটু সময় দিন’, রাহুলকে হারিয়ে পোস্টে আবেদন প্রিয়াঙ্কার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিরিয়ালের শুটিংয়ে দুর্ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই’, সোশ্য়াল মিডিয়া পোস্ট দিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ফেসবুকে পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাদের জন্য গভীর বেদনা ও শোকের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই। একজন শিশু, একজন মা, পরিবার এবং প্রিয়জন–সকলেই এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। আমাদের বন্ধু ও সংবাদমাধ্যমেক সহকর্মীদের কাছে অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের শোক…

)