Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Paddy Field Fire: রাতের অন্ধকারে কৃষকের সোনালি ফসল পুড়িয়ে ছারখার করল দুষ্কৃতীর দল! তদন্তে শান্তিপুর পুলিশ
Paddy Field Fire: রাতের অন্ধকারে কৃষকের সোনালি ফসল পুড়িয়ে ছারখার করল দুষ্কৃতীর দল! তদন্তে শান্তিপুর পুলিশ

Nadia Paddy Field Fire: রাতের অন্ধকারে মাঠে রাখা কৃষকের ধানের গাদায় আগুন। নিমেষে পুড়ে ছাই পাকা ধান। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। বিপুল ক্ষতির মুখে কৃষক।শান্তিপুরে ধান ক্ষেতে আগুন নদিয়া, রঞ্জিত সরকার: রাতের অন্ধকারে চাষের মাঠে রাখা কৃষকের ধানের গাদায় আগুন। নিমেষে পুড়ে ছাই পাকা ধান। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে। বিপুল ক্ষতির মুখে কৃষক বিপ্লব সরকার। প্রায় এক বিঘে ধানের জমিতে চাষ করেছিলেন কৃষক। ধান জমির…

Read More

Healthy Lifestyle: বাঁধভাঙা যৌবন, বয়স কমবে নিমেষে! ম্যাজিক লুকিয়ে বাংলার পরিচিত ‘এই’ খাবারে! প্রবাসী বাঙালির আবিষ্কারে শোরগোল বিশ্বে
Healthy Lifestyle: বাঁধভাঙা যৌবন, বয়স কমবে নিমেষে! ম্যাজিক লুকিয়ে বাংলার পরিচিত ‘এই’ খাবারে! প্রবাসী বাঙালির আবিষ্কারে শোরগোল বিশ্বে

গবেষণায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলার পরিচিত খাদ্যসামগ্রী এই গাছের পাতা। এতে এমন কিছু উপাদান রয়েছে যা মাইটোকনড্রিয়ার কার্যক্ষমতায় দুর্দান্ত প্রভাব ফেলে গাঙনাপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: দৈনন্দিন খাদ্যাভ্যাসেই লুকিয়ে রয়েছে বার্ধক্য রোধের মূল চাবিকাঠি। মানবদেহের শক্তির আধার মাইটোকনড্রিয়াকে সক্রিয় ও সবল রাখতে কিছু বিশেষ উপাদান অনুঘটকের মতো কাজ করতে পারে—এমনই এক যুগান্তকারী গবেষণার নেতৃত্ব দিচ্ছেন বাঙালি বিজ্ঞানী ড. অসীমকান্তি দত্তরায়। নদিয়ার গাঙনাপুরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপক হিসেবে কর্মরত। ড. দত্তরায়র মূল গবেষণার লক্ষ্য হল…

Read More

KK: শেষবারের মতো দেখা হল না! আজও কেকে-র স্মৃতি বাঁচিয়ে রাখতে পথে পথে ঘোরেন যুবক! কী করেন জানেন
KK: শেষবারের মতো দেখা হল না! আজও কেকে-র স্মৃতি বাঁচিয়ে রাখতে পথে পথে ঘোরেন যুবক! কী করেন জানেন

KK: আরাধ্য শিল্পীকে স্বচক্ষে দেখতে না পারলেও পরবর্তীতে সেই মঞ্চের সামনে গিয়ে গান এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষকে কে কে র গান শুনিয়ে মনোরঞ্জন করে চলেছেন তিনি। কে কের মূর্তির সামনে গান গাইছে শুভঙ্কর নদিয়া: বেড়ার ঘরে ভাঙা টিনের চাল! তারই মধ্যে সযত্নে রাখা রয়েছে গিটার, হারমোনিয়াম, তবলা। ভাঙা বেড়া ফুটো টিন ভেদ করে বেরয় সুর-তাল-ছন্দ। সংসারে উপার্জন নেই। চরম দারিদ্রতা থাকলেও গানের প্রতি ভালবাসার কারণে এখন রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াচ্ছেন নদিয়ার হবিবপুর দেবীপুর এলাকার যুবক শুভঙ্কর…

Read More

Nadia News: গঙ্গায় ভেসে বেড়ানো ওটা কী! এলাকাবাসীদের মধ্যে ভয়, আতঙ্ক
Nadia News: গঙ্গায় ভেসে বেড়ানো ওটা কী! এলাকাবাসীদের মধ্যে ভয়, আতঙ্ক

Last Updated:May 29, 2025 1:13 AM IST Nadia News:  গঙ্গায় কুমির দেখতে পাওয়ার পরই শান্তিপুর প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এর আগে নদিয়ারই নবদ্বীপের রানির ঘাটে গঙ্গায় কুমির দেখা গিয়েছিল। গঙ্গায় ভেসে বেড়াচ্ছে কুমির নদিয়া: ফের কুমির আতঙ্ক নদিয়ার শান্তিপুর কালনা ফেরিঘাট সংলগ্ন এলাকায়। বুধবার সকালে ভাগীরথী নদীতে কুমির দেখতে পান নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষেরা। স্বভাবতই ভাগীরথীতে কুমির দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের এলাকাবাসীদের মধ্যে। ঘাট প্রশাসনের তরফে…

Read More

অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে ‘খুন’, মারার আগে শেষইচ্ছে পূরণ! কৃষ্ণনগরে ধৃত ৩
অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে ‘খুন’, মারার আগে শেষইচ্ছে পূরণ! কৃষ্ণনগরে ধৃত ৩

নদিয়া: অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগে ধৃত তিন দশম শ্রেণিতে পাঠরত বন্ধু। শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ এক কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগরের কোতয়ালি থানা এলাকায়। মৃত কিশোরের নাম বিজয় রায়, বয়স ১৪। কৃষ্ণনগরের ঘূর্নি এলাকার বাসিন্দা ওই কিশোর ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বিস্কুট কেনার নাম করে বাড়ি থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি সে। রাত একটা নাগাদ ওই কিশোরের মা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু…

Read More

জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম দৃশ্য, নিজের ভাইকে দাদা এমনও করতে পারে?
জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম দৃশ্য, নিজের ভাইকে দাদা এমনও করতে পারে?

শান্তিপুর: ঘরের ভিতর থেকে এক যুবকের গলার নলিকাটা অবস্থায় ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। পরিবারের দাবি, চক্রান্ত করে খুন করা হয়েছে। মৃত যুবকের নাম উত্তম প্রামাণিক বয়স আনুমানিক ২৬ থেকে ২৭ বছর। বাড়ি শান্তিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে জানা যায়, উত্তম প্রামাণিকের দাদা প্রবীণ প্রামাণিক পাশের ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তলা এলাকায় বসবাস করেন। গতকাল রাতে মিষ্টির দোকানে কাজে নিয়ে যাবে বলে নিজের বাড়িতে উত্তমকে ডেকে নেয় দাদা প্রবীণ। সেই মতো উত্তম দাদার বাড়িতে চলে…

Read More

নাকা চেকিং এড়িয়ে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়ি, পুলিশ আটকাতেই চক্ষু চড়কগাছ! 
নাকা চেকিং এড়িয়ে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়ি, পুলিশ আটকাতেই চক্ষু চড়কগাছ! 

#হাঁসখালি: আবারও রানাঘাট জেলা পুলিশের বিরাট সাফল্য। সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তার থেকে উদ্ধার হয় বেশ কিছু বেআইনি অস্ত্র। ঘটনায় গ্রেফতার তিনজন। জানা যায় শুক্রবার হাঁসখালি থানার অন্তর্গত একটি জায়গায় পুলিশের বিশেষ নাকা চেকিং চলে। ওই সময় একটি চার চাকা গাড়ি পুলিশের নাকা চেকিং দেখে দ্রুত গতিতে বেরিয়ে যায়। তখনই সন্দেহ হয় নাকা চেকিং এ উপস্থিত কর্তব্যরত পুলিশ অফিসারদের। এরপরেই ওই সন্দেহভাজন গাড়িটিকে আটক করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িটির ভিতরে তল্লাশি করলে বেরিয়ে আসে…

Read More

বাবা নিহত, মা আশঙ্কাজনক! ছেলের রক্তাক্ত কীর্তিতে বিস্মিত কৃষ্ণগঞ্জ
বাবা নিহত, মা আশঙ্কাজনক! ছেলের রক্তাক্ত কীর্তিতে বিস্মিত কৃষ্ণগঞ্জ

#কৃষ্ণগঞ্জ: পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হলেন বাবা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে উত্তরপাড়া এলাকায়। জানা যায়, পেশায় দিনমজুর অরবিন্দ বিশ্বাস পারিবারিক বিবাদের জেরে এইদিন বাবা বাসুদেব বিশ্বাস ও মা মিনতি বিশ্বাসকে কোদাল দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন।স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বাসুদেব বিশ্বাসকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মা মিনতি বিশ্বাসের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর…

Read More