Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কবে নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হবে? সামনে বড় খবর, ট্রায়ালে ছুঁয়েছে ৮২ কিমি!
কবে নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হবে? সামনে বড় খবর, ট্রায়ালে ছুঁয়েছে ৮২ কিমি!

হয়ে গিয়েছে ‘পরীক্ষা’। এবার ‘রেজাল্ট’-র অপেক্ষা। তাতে ‘পাশ’ করলেই আগামী ফেব্রুয়ারিতে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। তবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো ৩২ কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা শুরু হতে ২০২৪ সাল হয়ে যাবে। সোমবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশ পরিদর্শনের জন্য আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (উত্তর-পূর্ব সীমান্ত রেল) শুভময় মৈত্র। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ৫.৪ কিলোমিটারের পথ খতিয়ে দেখেন তিনি। যাত্রী পরিষেবার মান, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপণ…

Read More