বাংলাদেশঃ হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
সান নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরে তলিয়া যাওয়া আরও দুই জনকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার হওয়া পর্যটকদের নাম তুহিন (২৫) ও হাসিব (২৬)। তুহিন জেলার বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। হাসিবের বাড়ি পটুয়াখালীতে। কিশোরগঞ্জ ফায়ার…

