
সান নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরে তলিয়া যাওয়া আরও দুই জনকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। আকাশের বাড়ি ঢাকায়।
জীবিত উদ্ধার হওয়া পর্যটকদের নাম তুহিন (২৫) ও হাসিব (২৬)। তুহিন জেলার বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। হাসিবের বাড়ি পটুয়াখালীতে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুজর গিফারী হাওরে ডুবে এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিকলীর হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী একজনকে মৃত ও দুজনকে জীবিত উদ্ধার করেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সজিব ঘোষ জানান, আহতদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সান নিউজ/এফএ
