‘‘ বাবা-মায়ের কাছ থেকে আক্রমণ পেয়েছি’’ ভিডিও, IITতে পড়া ইউটিউবারের আত্মহত্যা

‘‘ বাবা-মায়ের কাছ থেকে আক্রমণ পেয়েছি’’ ভিডিও, IITতে পড়া ইউটিউবারের আত্মহত্যা

#হায়দরাবাদ: তাঁর পোস্ট করা ভিডিওগুলি কেউ দেখছে না, কম ভিউ আসছে, আর এই নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে হায়দরাবাদের একজন আইআইটিয়ান এবং ইউ টিউবার আত্মহত্যা করল৷  একটি বিল্ডিংয়ের পাঁচ তলা থেকে লাফ দিয়ে সেই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদের সায়দাবাদ থানার  ক্রান্তি নগর কলোনিতে। পুলিশ মৃতকে ধিনা বলে শনাক্ত করেছে, এই তরুণ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। চরম পদক্ষেপ নেওয়ার আগে তিনি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও এবং আত্মহত্যার চিঠিও পোস্ট করেছিলেন।

 ধিনা ইউটিউবে লাইভে গেম খেলায় তুখোড় ছিল৷ এর পাশাপাশি সেলফলো বা  ‘selflo’ নামে তার ইউটিউব চ্যানেলও ছিল৷ সেখানেও দারুণ ভিউয়ারশিপ ছিল। তবে সম্প্রতি  তিনি খুব উদ্বিগ্ন ছিলেন কারণ তাঁর চ্যানেলের দর্শক সংখ্যা কমে যাচ্ছিল। আইআইটিতে পাঠরত এই তরুণের
ছোটবেলা থেকেই তিনি মানসিক সমস্যা ছিল। তাঁর আরও অসুবিধা হত আর মনে হত যে আশেপাশের লোকেরা তার সঙ্গে  সঠিকভাবে মেশে না৷  নিজস্ব ইউটিউব চ্যানেলে কাজ পর মানসিক সমস্যা থেকে  সে  মুক্ত হতে পারছিল।

ইউটিউব চ্যানেলের ভিউয়ার ফের তাঁর আশার সমান না হওয়ায় তিনি হতাশ হতে শুরু করেন৷   একটি ভিডিও পোস্ট করে দর্শকদের সঙ্গে তাঁর যন্ত্রণা জানান। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে একটি চিঠিও পোস্ট করেন৷ চিঠিতে তিনি যে অপমান ও যন্ত্রণার সম্মুখীন হয়েছেন তা প্রকাশ করেছেন।তিনি তাঁর বাবা-মাকেও দোষারোপ করেছেন৷ তাঁর অভিযোগ যাঁরা তাঁকে ভালবাসে না  এবং স্নেহপূর্ণ আচরণ করে না তাদের কম বিরক্ত করছি।

চিঠিতে ধীনা আরও জানিয়েছেন যে, স্কুল, কলেজ, বাড়ি কিছুই তাকে সুখ দেয়নি। এমনকি কলেজেও তাকে বস্তু হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ তাঁর৷

“বন্ধুদের খেলার জন্য আমাকে আমার ‘বন্ধুদের’ টাকা দিতে হবে। সবাই আমাকে এমন কথায় বকাঝকা করল, যখন আমি তাঁদের প্রত্যাশার সমান মার্কস পাইনি তখন বলা হয়েছে তুমি কেন এখনও বেঁচে আছ? আমি আমার ডায়েরিতে উল্লেখ করেছি যে আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তাম তখন অ্যাপার্টমেন্টের ওপরের তলা থেকে লাফ দিয়ে আমার জীবন শেষ করতে চেয়েছিলাম। তাহলে কি পেলাম জান? আমি আমার বাবা-মায়ের কাছ থেকে শারীরিক আক্রমণ এবং আমার শিক্ষকদের কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছি। তার পরে কিছুই বদলায়নি, সেই একই পুরনো গল্প”৷

বৃহস্পতিবার তার ইউটিউব চ্যানেলে লাইভ গেম খেলার পর তিনি আত্মহত্যা করেন।

Published by:Debalina Datta

(Source: news18.com)