সব হারিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকে, নেপোলিয়নের সেই পিস্তল বিকোল ১৬ কোটিতে
প্যারিস: সর্বস্ব হারিয়ে অবসাদে ডুবে গিয়েছিলেন। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। একবার নয়, দু’-দু’বার আত্মহত্যার চেষ্টা করেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। কিন্তু প্রত্যেক বারই অঘটন রুখে দেন তাঁর অমাত্য। শেষ পর্যন্ত পরিণতি যদিও সুখের হয়নি। কিন্তু আতহত্যার দায় থেকে মুক্ত থাকতে পেরেছিলেন নেপোলিয়ন। যে দু’টি পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মঘাতী হতে গিয়েছিলেন নেপোলিয়ন, এত বছর পর তা বিকোল নিলামে। (Napoleon Pistols Auctioned) রবিবার ফ্রান্সে নেপোলিয়নের ওই দু’টি পিস্তল নিলামে তোলা হয়, যেগুলি ১.৮ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে,…

