৬ ঘণ্টা ধরে অপারেশন! আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ
ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক পবনদীপ রাজন সম্প্রতি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিন টানা ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তাঁর। এখন কেমন আছেন? কী ঘটেছে? সোমবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ রাজন। এদিন উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি জাতীয় সড়কে ভোর ৩.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে পবনদীপের গাড়ি। তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মালবাহী ট্রাকের। আর সেই দুর্ঘটনায় হাড় ভেঙেছে গায়কের, লেগেছে মাথায় চোট। সূত্রের খবর অনুযায়ী অবস্থা স্থিতিশীল হলেও মঙ্গলবার…

