পাকিস্তানে অবতরণের সময় হঠাৎ আগুন বিমানে, অল্পের জন্য এড়ানো গেল অঘটন
পেশোয়ার: অবতরণের সময় বিমানে হঠাৎ আগুন। সেই নিয়ে আতঙ্ক ছড়াল পাকিস্তানের বিমানবন্দরে। যাত্রীভর্তি বিমানটিতে রানওয়ে ছোঁয়ার আগেই আগুন ধরে যায়। ফলে উদ্বেগ ছড়ায় বিমানবন্দরেও। সেই আবহে যথেষ্ট তৎপরতার সঙ্গেই বিমান থেকে যাত্রী এবং বিমানকর্মীদের এক এক করে নামিয়ে আনা হয়। (Viral Video) কয়েক জন চোট পেলে, বড় ধরনের অঘটন এড়ানো গিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। রিয়াধ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান পেশোয়ারের বাচা খান বিমানবন্দরে অবতরণ করছিল। সেই সময় বিমানটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন এয়ার ট্র্যাফিক…

