How To Become Digital Forensics Investigator: কম্পিউটার ও মোবাইল থেকেই মিলবে অপরাধের সূত্র! ভারতে Digital Forensics Investigator হওয়ার জন্য কী নিয়ে পড়তে হয়? রইল সম্পূর্ণ গাইড
Digital Forensics Investigator-এর কাজ কী? ডিজিটাল ফরেনসিক তদন্তকারীরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে অপরাধ সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণ করেন। তাঁদের প্রধান কাজগুলি হল– কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল থেকে মুছে যাওয়া তথ্য উদ্ধার করা। হ্যাকিং, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের ডিজিটাল প্রমাণ খুঁজে বের করা। ইমেল, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়া ও নেটওয়ার্কের তথ্য বিশ্লেষণ করা। ডিজিটাল প্রমাণের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা। তদন্তের রিপোর্ট তৈরি করে পুলিশ, আদালত ও সংশ্লিষ্ট সংস্থাকে সাহায্য করা। কীভাবে এই পেশায়…

