বাংলাদেশঃ ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্ম সংরক্ষণের দাবি
নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণীর শিল্পকর্ম ও তার স্মৃতিচিহ্ন সংরক্ষণে সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি স্বাধীনতা পদকপ্রাপ্ত এই শিল্পীর শিল্পকর্মের চৌর্যবৃত্তি রোধের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শাহরিয়ার কবির বলেন, সরকারের কাছে আমরা মুক্তিযুদ্ধের শিল্পকর্ম যেন কেউ ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নামে কপিরাইট করতে না পারে সেই দাবি করলেও যেন সরকার নিজে কপিরাইট করে সংরক্ষণ করে…

