ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
নয়াদিল্লি : ৫ বছরের শিশু-সহ আরও তিন ভারতীয়কে উদ্ধার করা হল নেপালে। হড়পাবান-কবলিত থ্রিশূলী বাজার থেকে তাদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে যে, এর ফলে উদ্ধার হওয়া মোট ভারতীয়র সংখ্যা পৌঁছাল ১৬৯-এ, তবে এখনও ২৭৫ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। ভারতীয় নাগরিকদের বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে, ১,৯০৭ জন ভারতীয় নিরাপদে চিন থেকে নেপাল পৌঁছেছেন। জয়সওয়াল আরও জানান, শুক্রবার ত্রিশূলী বাজার এলাকা থেকে উদ্ধার করা তিন ভারতীয় নাগরিক হলেন—অভিজিৎ সুরেশ পাওয়ার, দীপিকা…

